২০২৬ সালের শুরু থেকেই নানা বিতর্ক ও ট্রোলের মধ্যে রয়েছেন অভিনেতা সায়ক চক্রবর্তী। এর মাঝেই কিছুটা স্বস্তি খুঁজতে তিনি মাকে নিয়ে বিদেশ সফরে গিয়েছিলেন। তবে সেই সফর শেষে বাড়ি ফিরতেই জীবনে নেমে আসে গভীর শোক। নিজের খুব কাছের একজনকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে সায়ক জানান, গত কয়েক মাসে এত কিছু সহ্য করেছেন যে এখন আর কোনও অনুভূতি ঠিকভাবে কাজ করে না। আনন্দ, ভয়, কান্না কিংবা কষ্ট, কিছুই যেন আগের মতো অনুভব করতে পারছেন না। এই চার মাস তাঁকে অনেকটাই বদলে দিয়েছে বলেও লেখেন তিনি।
আরও একটি অংশে সায়ক লেখেন, আগে অন্য কারও কষ্ট শুনলেও নিজে কেঁদে ফেলতেন, কিন্তু এখন সেই অনুভূতিও নেই। নিজের হাতে যাকে বাড়িতে এনেছিলেন, তাকেই আবার নিজের হাতে শেষ বিদায় দিতে হয়েছে। এই কথাতেই তাঁর গভীর যন্ত্রণা স্পষ্ট হয়েছে।
যদিও তিনি সরাসরি নাম লেখেননি, অনুরাগীরা বুঝে গিয়েছেন সায়ক তাঁর প্রিয় পোষ্য সারমেয় প্লু-র মৃত্যুর খবরই জানিয়েছেন। ধবধবে সাদা এই কুকুরটিকে প্রায়ই অভিনেতার ভিডিওতে দেখা যেত। সায়ক তাকে নিজের ভাই বলেই ডাকতেন এবং পরিবারের সদস্যের মতো যত্ন করতেন।
আরও পড়ুনঃ লাজুর প্রতিবাদে নতুন মোড়! ‘কনে দেখা আলো’-র বর্তমান গল্প ঘিরে চর্চা তুঙ্গে!
পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীরা সায়ককে সমবেদনা জানিয়েছেন। একজন লেখেন, তোমার ভিডিওতে আর প্লুকে দেখতে পাব না ভাবতেই কষ্ট হচ্ছে। অন্য একজন জানান, প্লুর শরীর খারাপের কথা আগেই শুনেছিলেন। কঠিন সময়ে অভিনেতার পাশে থাকার বার্তা দিয়েছেন অনেকেই।





